
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে স্বল্প আয়ের মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি)-এর অর্থায়নে এবং বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে রবিবার (১৬ মার্চ) দুপুর ২টা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মেহেদী হাসান, এবং পরিচালনা করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল কবির বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রেসক্লাবের সভাপতি অ্যাড. রেজাউল ইসলাম শামীম ও জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির। এছাড়াও, বাবুই ও এইচডিটির স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৪টি পরিবারের মাঝে ১৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়, যা তাদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে সহায়তা করবে।



