
নেত্রকোনা প্রতিনিধিঃ ওরাও হাসুক ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান, এটি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার, ভূঁইয়ার বাজারে অবস্থিত।ওরাও হাসুক ফাউন্ডেশনের উদ্যোগে, প্রতি বছরই আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার চেষ্টা করি। এবছরও রমজান মাসে, আমরা প্রায় ৪০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী ও রান্নার প্রয়োজনীয় উপকরণ বিতরণ করতে সক্ষম হয়েছি।
এ কাজে আমাদের সংগঠনের সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা ছিল। আমরা রোজার পুরো মাসজুড়ে এ ধরনের কাজ করে আসছি এবং সমাজ উন্নয়নের ক্ষেত্রে আমাদের ভূমিকা দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। এ ধরনের উদ্যোগ সমাজে ভালোবাসা, সহমর্মিতা এবং সহানুভূতির পরিবেশ সৃষ্টি করে, যা সমাজের সকলের জন্য মঙ্গলকর।
আমরা আশা করি, ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি পরিবারকে সহায়তা করতে সক্ষম হবো।



