
পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরে বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শহীদ জিয়া প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি এইচ এম তুহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মুকুল শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, যুগ্ম সাধারণ সম্পাদক মারজান সোহেল।
অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, শহীদ জিয়া প্রজন্ম দলের সহ-সভাপতি মোহাম্মদ শাহ জালাল হাওলাদার।



