
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে বাংলাদেশ বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক কল্যাণ ফোরাম গঠিত হয়েছে। গত ২৪ শে ফেব্রুয়ারি সংগঠনের পিরোজপুর জেলা কার্যালয় শিকারপুর সড়ক( কৃষি ব্যাংক সংলগ্ন), কার্যালয় এ কমিটি গঠন করা হয়। অব: প্রধান শিক্ষক, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের কাজী মুজিবুর রহমান কে আহ্বায়ক, অব: অধ্যক্ষ, চল্লিশা দুর্গাপুর আলিম মাদ্রাসা মাও: আব্দুল মতিন ফারুকী কে সদস্য সচিব করে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন মোঃ লুৎফর রহমান,অব: উপ- অধ্যক্ষ, আফতাব উদ্দিন কলেজ, মোহাম্মদ আবু হানিফ মল্লিক, অব: প্রধান শিক্ষক, কলাখালি মাধ্যমিক স্কুল ও কলেজ, মোহাম্মদ মাহবুবুল আলম, অব: প্রধান শিক্ষক, ডি আর এস মাধ্যমিক বিদ্যালয় , মাওলানা মোঃ বারী, অব: উপর বড়ৈ খালী আলীম মাদ্রাসা, মোহাম্মদ রফিকুল আলম, অব: প্রধান শিক্ষক এস জি এস মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদ আব্দুল সামাদ, অব: প্রভাষক, টগড়া আলিম মাদ্রাসা, নির্মল কৃষ্ণ মন্ডল, অব: সহ প্রধান শিক্ষক, তেজদাসকাঠি মাধ্যমিক বিদ্যালয়।
বাংলাদেশ বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক কল্যাণ ফোরাম, সংগঠনটি একটা সম্পূর্ণ অরাজনৈতিক, কল্যাণ ধর্মীয় ও সমাজ সেবামূলক সংগঠন।
সংগঠনটি পরিধি পিরোজপুর জেলা ব্যাপী বিস্তৃত এবং এর কার্যক্রম জেলার সকল এম পি ও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ( স্কুল, কলেজ, মাদ্রাসা) এর শিক্ষক-কর্মচারীদের কল্যাণ কাজ করা।
জেলার মধ্যে বসবাসকারী নিঃস্ব জনগণের কল্যাণে কাজ করবে। শিক্ষার গুণগত মানোন্নয়নে নিজেদের মেধা,অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে আত্মনিয়োগ করা। সমাজের সিনিয়র ও গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের এবং উৎপাদনশীল ও সৃষ্টিশীল কার্যক্রমে মেধা,অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে জনগণকে উদ্দীপ্ত করার কাজে মনোনিবাস করবে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নাগরিক মর্যাদা ও ন্যায়সংহত অধিকার প্রতিষ্ঠার জন্য প্রেসার গ্রুপের দায়িত্ব পালন করা।



