ঝালকাঠিতে খালে গোসলে নেমে নিখোঁজ মাদরাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠি পৌর শহরের গুরুধাম খালে গোসল করতে নেমে মো. মাহাদী (১২) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দীর্ঘ সময় খোজাখুজির পরে বিকেল ৩টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম।

নিখোঁজ মাহাদী নথুল্লাবাদ এলাকার লাটিমসার গ্রামের আঃ রহমান ও রহিমা বেগম দম্পতির ছেলে। তারা ঝালকাঠির কৃষ্ণকাঠী এলাকায় ভাড়া বাসায় থাকেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, মাহাদী স্থানীয় একটি মাদরাসার ছাত্র। দুপুরের দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে গুরুধাম খালে গোসল করতে নামে সে। একপর্যায়ে মাহাদী পানিতে তলিয়ে যায়। বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে তারা স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম আরো বলেন, খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৩টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।

 


Categories: ঝালকাঠি,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ