পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় এ উপলক্ষে জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা অফিসের সামনে এসে সংক্ষিপ্ত পথের সবার মধ্য দিয়ে শেষ হয়।

পরে জেলা অফিস মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডি এম-১ হাসানুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম চৌধুরী, পিরোজপুর শাখার এজিএম ইলা সাহা, নাজিরপুর শাখার এজিএম আ: রাজ্জাক হাং, মঠবাড়িয়া শাখার এজিএম মো: ইউসুফ মল্লিক, ভান্ডারিয়া শাখার এজিএম মোঃ আরিফ বিল্লাহ সহ শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন । বক্তারা লাইভ ইন্স্যুরেন্স এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এবং ন্যাশনাল লাইফের বিভিন্ন পলিসি তুলে ধরেন।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ