পিরোজপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বৃক্ষরোপণ

‎পিরোজপুর প্রতিনিধিঃ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২জুন) পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে পিরোজপুর আফতাব উদ্দিন কলেজ প্রাঙ্গণে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় ।


উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান রাজু,সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রনি,সহ-সভাপতি শাহনাওয়াজ সাকিব শিকদার ও ইমরানুর ইসলাম লীন প্রমূখ । ‎

বৃক্ষরোপণ শেষে দৈনিক বৃত্ত নিউজের এই প্রতিবেদককে জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আওয়ামী দুঃশাসনের মধ্যেও আমরা তাঁর আদর্শের পতাকা উঁচু রেখেছি। এবং গনতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছি। ‎


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ