মৌলভীবাজারের সাবেক এমপি জিল্লুর রহমানের ছোট ভাই গ্রেফতার

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান (৪৬)। গতকাল শুক্রবার রাত দুইটার দিকে জেলার শ্রীমঙ্গল থানার রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব।
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুমেন বলেন, ‘গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মৌলভীবাজার সদর মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে মৌলভীবাজার সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বাড়ি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামে।’
আতাউর রহমানের আওয়ামী লীগের কোনো পদপদবি না থাকলে ও আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুর রহমানের ভাই।


উল্লেখ্য গত ১০ অক্টোবর রাতে আতাউর রহমানের গুদাম ভারত থেকে অবৈধভাবে আনা ২৩১ বস্তা চিনি পাওয়া যায়। পলাতক ইউপি চেয়ারম্যানের গুদামে মিলল ২৩১ বস্তা ভারতীয় চিনি পলাতক ইউপি চেয়ারম্যানের গুদামে মিলল ২৩১ বস্তা ভারতীয় চিনি তাঁর নামে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

 


Categories: জাতীয়,মৌলভীবাজার

Comments are closed

ব্রেকিং নিউজ