নেছারাবাদে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নেছারাবাদ প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো: হাসান রকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ, স্বরূপকাঠী সেন্টাল কো-অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমেটেডের সভাপতি মো: কাজী আনিসুজ্জামান, উপজেলা সেন্টাল কো-অপারেটিভ এসোসিয়েশনের সভাপতি মো: বেলায়েত হোসেন, সেবক হেলথ এন্ড এডুকেশন সোসাইটির সভাপতি কৃষ্ণকান্ত দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, দারিদ্রতা দূর করা সমবায়ের মূল লক্ষ্য। সমমন নিয়ে সমবায় সমিতি গঠন করে সমবায় সমিতির মাধ্যমে স্বাবলম্বী হওয়া যায়।


Categories: নেছারাবাদ,পিরোজপুর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ