
নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে এক আ’লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রাম থেকে ফিরোজ ও দেউলবাড়ী দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের পলাশ কে নিজ বাস ভবন থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ফিরোজ উপজেলার মাটিভাংগা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আমির আহমেদের পুত্র। পলাশ তরুয়া উপজেলার দেউলবাড়ীদোবরা ইউনিয়নের উত্তর পাকুরিয়া গ্রামের চিত্তরঞ্জন তরুয়ার পুত্র। ফিরোজ মাটিভাংগা ইউনিয়ন সেচছাসেবক লীগের নেতা এবং পলাশ তরুয়া দেউলবাড়ী দোবরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
শনিবার গভীর রাতে নাজিরপুর থানার উপ পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান ও মোশারেফ হোসেন সহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের নিজ বাসা থেকে ফিরোজ আহমদকে মারামারি ও বিস্ফোরক মামলার আসামী হিসাবে ও পলাশ কে নাজিরপুরে বিএনপি অফিস ভাংগা মামলায় গ্রেপ্তার করেন।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল ফরিদ ভুইয়া জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। ফিরোজকে মারামারি ও বিস্ফোরক মামলায় এবং পলাশকে বিএনপি অফিস ভাংগার মামলায় আসামীদের গ্রেফতার করে আজ রবিবার (১০ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।



