ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি: কুড়িগ্রামে যুবক গ্রেফতার

জাকারিয়া শেখ, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে বিষাদু চন্দ্র দাস (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে একটি বিতর্কিত লেখা ছড়িয়ে পড়লে, রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামের বিষাদু চন্দ্র দাস তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেটি শেয়ার করেন। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণ বিক্ষোভ করেন এবং অভিযুক্ত যুবকের গ্রেফতারের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।


এরপর রাজারহাট থানা পুলিশ রংপুরে অভিযান চালিয়ে বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতার করে। সোমবার (২৯ ডিসেম্বর) রাজারহাট থানায় একটি মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয় এবং বিচারিক কার্যক্রম শেষে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির মামলায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


Categories: কুড়িগ্রাম,রংপুর বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ