ইন্দুরকানীতে সদর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াত ইসলামীর কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী সদর ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামী ৭ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকালে উত্তর ভবানীপুর হাওলাদার বাড়ি জামে মসজিদে সদর ইউনিয়ন আমীর মাওলানা খাইরুল বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মো: আমির হোসেনকে সভাপতি ও মাস্টার নজরুল ইসলামকে সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও মজলিসের শুরা সদস্য্য মাও, মেজবাহ উদ্দিন কবির,সদর ইউনিয়ন সেক্রেটারি মাও আনোয়ার হোসেন, সাত নং ওয়ার্ড তদারকি মাও সিদ্দিকুর রহমান সহ স্থানীয় সামাজিক ব্যাক্তিবর্গ।



Categories: ইন্দুরকানী,পিরোজপুর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ