ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পিরোজপুর সদর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন

পিরোজপুর প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আওতাধীন পিরোজপুর সদর থানা শাখার নবগঠিত সদর কমিটির শপথ অধিবেশন ও দায়িত্বশীল তারবিয়াত ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় আই সি এ বি মিলনায়তনে শপথ অধিবেশন অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর সদর থানার সভাপতি মুহাম্মাদ নাঈমুল ইসলামের সভাপতিত্বে শপথ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলার তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আরিফুল ইসলাম সরদার।

এসময় ২০২৫ সেশনের সদর থানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি মোঃ নাইমুল ইসলাম , সহ সভাপতি মোঃ মাকছুদুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাওন, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর সানী , প্রশিক্ষণ সম্পাদক মোঃ আবু তাহের, দাওয়াহ সম্পাদক মোঃ ফাহাদ হোসেন, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক জিহাদ হোসেন, প্রকাশনা ও দপ্তর সম্পাদক ইয়াছিন, অর্থ ও কল্যান সম্পাদক মো: হামিম, ক‌ওমী মাদ্রাসা সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, আলিয়া মাদ্রাসা সম্পাদক মো: রাহাত, কলেজ সম্পাদক মোঃ ওমর মাল, স্কুল সম্পাদক মোঃ ওসমান, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মোঃ মাহমুদুল্লাহ, কার্য নির্বাহী সদস্য মোঃ সোহান বেপারী।



Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ