পিরোজপুরে প্রবীণদের আয় নিরাপত্তা বিষয়ক রিকের প্রশিক্ষন সম্পন্ন

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে প্রবীণদের আয় নিরাপত্তা বিষয়ক রিকের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার- রিক এর আইএসআইজিওপি প্রোজেক্টের আওতায় পিরোজপুরে উদ্দীপন ট্রেনিং সেন্টারে তিনদিন ব্যাপী প্রবীণদের আয় নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষনের শেষ দিনে পিরোজপুরের প্রকল্প সমন্বয়কারি মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রোগ্রাম অফিসার মোখলেছুর রহমান, ফেসিলিটেটর সদানন্দ পাল।

সেশনের শুরুতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন রিকের উপ পরিচালক দিপক চন্দ্র চক্রবর্তী, এম আর আই এর অফিসার আব্দুর রাজ্জাক, রিকের সহকারি মহা ব্যবস্থাপক মো নাসির উদ্দিন ও জোনাল ম্যানেজার এমদাদুল হক প্রমুখ। ট্রেনিং শেষে ৩০ জন অংশগ্রহনকারি সক্ষমতার সাথে তাদের আয় বৃদ্ধি, আয় নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।



Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ