
পিরোজপুর প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে জেলা কার্যালয়ের সামনে থেকে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পিরোজপুর শহরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে সিও অফিস মোড় শেষ হয়, মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্ত করা হয়।
পথসভার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ইয়াহ্ইয়া হাওলাদার, সহ সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল আহসান, জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান, মাওলানা মোঃ আল আমিন হোসাইন, মাওলানা মোঃ রফিকুল ইসলাম ও ছাত্র নেতা মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।



