কাউখালীতে বৈষম্যহীন বাংলাদেশ বি-নির্মাণে, ৪র্থ শিল্পবিপ্লব ও এসডিজি বিষয়ক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত

কাউখালি প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘বৈষম্যহীন বাংলাদেশ বি-নির্মাণ, ৪র্থ শিল্পবিপ্লব ও এসডিজি বিষয়ক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১জুন) দুপুরে কাউখালি উপজেলার সরকারি এস বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে ‘বৈষম্যহীন বাংলাদেশ বি-নির্মাণ, ৪র্থ শিল্পবিপ্লব ও এসডিজি বিষয়ক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগীত অনুষ্ঠানে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ক সংক্ষিপ্ত মতামত ব্যক্ত করেন পিরোজপুর তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিত চৌধুরী।


এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি এস বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিরিজপুর তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মো:আব্দুল্লাহ-আল-মাসুদ। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, ৪র্থ শিল্পবিপ্লব ও এসডিজি বিষয় আলোচনা করা হয়।


Categories: কাউখালী,পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ