ঝালকাঠিতে নারিকেল গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম চাড়াখালী গ্রামে নারিকেল গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু ঘটে। আজ ১ এপ্রিল রবিবার এই ঘটনা ঘটে বৃদ্ধ আব্দুল জলিল হাওলাদার (৬৫) ওই এলাকার মৃত কাসেম জমাদ্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে নারিকেল গাছের বাইল কাটতে গাছে উঠলে, গাছ থেকে ছিটকে ভাঙ্গা একটি মেহুগুনি গাছের উপর পরে যায় যাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


এ বিষয় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন বলেন, নারিকেল গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ভিকটিমের পরিবারের দাবির প্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।’


Categories: ঝালকাঠি,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ