মেসির মায়ামি জায়গা পাচ্ছে বিশ্বাকাপে

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিকে আনুষ্ঠানিকভাবে ফিফা ক্লাব বিশ্বকাপে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ২০২৫ সালে সর্বপ্রথম ৩২ দল নিয়ে নতুনভাবে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী মেজর লিগ সকার (এমএলএস) দলের তালিকায় ইন্টার মায়ামিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে দলটির অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা রয়েছে।

মূলত মেসির মতো এক মহাতারকাকে খেলতে দিয়ে টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে চায় ফিফা। আগামী বছরের ১৫ জুন থেকে ক্লাব বিশ্বকাপ শুরুর সম্ভাবনা আছে।


এমএলএস মৌসুমের সেরা দল হিসেবে মায়ামিকে আমন্ত্রণ জানাবে ফিফা। কদিন আগে যুক্তরাষ্ট্রের ফুটবলের অন্যতম শিরোপা ‘সাপোর্টার শিল্ড’ জিতেছেন মেসিরা। কোটা পদ্ধতিতে আয়োজক দেশের ক্লাবটিকে টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেবে ফিফা। শুধু মায়ামি নয়, কনকাকাফ অঞ্চলের চারটি দল কোটায় খেলবে ক্লাব বিশ্বকাপে। তবে কোন মানদণ্ডে অতিথি দলকে তারা খেলতে দেবে, সেটি এখনো স্পষ্ট করেনি ফিফা।

২০২৫ সালের ক্লাব ওয়ার্ল্ড কাপ প্রথমবারের মতো ৩২টি ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে, কারণ ফিফা এই প্রতিযোগিতাকে আগের ৭ দলের ফরম্যাট থেকে সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এই টুর্নামেন্টে ইউরোপ থেকে ১২টি দল, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান থেকে ৪টি, এশিয়া ও আফ্রিকা থেকে ৪টি করে এবং ওশেনিয়া থেকে ১টি দল অংশগ্রহণ করবে।


Categories: খেলাধুলা,সর্বশেষ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ