ইন্দুরকানীতে নিরাপদ সড়ক দিবসে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ক্যাম্পেইন

ইন্দুরকানী প্রতিনিধি: ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে পিরোজপুরের ইন্দুরকানিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ইন্দুরকানীর উদ্যোগে জনসচেতনতা কর্মসূচি পালিত হল। ২৩ শে অক্টোবর বুধবার সকাল ১০ টায় সরকারি ইন্দুরকানী কলেজে, শির্ক্ষাথীদের ও পথচারিদের মাঝে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে ক্যাম্পেইন করা হয়।

উপজেলা ফ্রেন্ডস ফোরামের সভাপিত আধ্যাপক জাকারিয়া হোসেনের উপস্থিতিতে ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুল লতি হাওলাদার, সরকারি ইন্দুরকানী কলেজ প্রভাষক মনি মোহন মন্ডল, সাংবাদিক মারুফুল ইসলাম, নাছরুল্লাহ আল কাফী, যায়যায়দিন ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক আব্দুল্লাহ লাবিব, সমাজ সেবক হুমায়ুন শিকদার, সাংবাদিক এইচ এম বাশার এবং স্বার্বিক তত্বাবধানে ছিলেন ইন্দুরকানী উপজেলা যায়যয়দিন প্রতিনিধি আবুল কালাম।


এই ক্যাম্পেইেন চালকদের প্রতি আহবান জানান ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজ সঙ্গে রাখুন। রাস্তায় গাড়ি বের করার পূর্বে ব্রেক, ক্লাচ, স্টিয়ারিং, হর্ন ইত্যাদি পরীক্ষা করুন। সর্বোচ্চ গতিসীমা মেনে গাড়ি চালান। পথচারীদের প্রতি আহবান রাস্তা পারাপারে জেব্রাক্রসিং ব্যবহার ও ফুটপাত ব্যাবহার করা, রাস্তা পারাপারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা তাহলেই সড়ক র্দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্বব।


Categories: ইন্দুরকানী,পিরোজপুর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ