
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মঠবাড়িয়া ৫৬নং মঠবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে অর্ধশতাধিক শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ।এ সময় অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুবেল মিয়ার সভাপতিত্বে মঠবাড়িয়া উপজেলা সভাপতি আবিদ হাসান সোলায়মানের সঞ্চলনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার নিয়াজ মাখদুম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, মঠবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান, সমাজ সেবক মোঃ আবু সালেহ, হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সজিব মিত্র,সাধারণ সম্পাদক সৌরভ হালদার, মঠবাড়িয়া উপজেলা সহ-সভাপতি মোঃ ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক শেখর হালদার, সাংগঠনিক সম্পাদক জিয়া, কোষাধাক্ষ্য অভিজিৎ হালদার, প্রচার সম্পাদক ইমদাত রাব্বি,সদস্য হামিদা হুমাইরা সিমু,মুশফিক, স্বপ্না তালুকদার প্রমুখ।
৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উৎস বলেন, আজ আমি শহীদ মিনারে অংকন করেছি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়ে অনুভূতিটা সত্যি অনেক ভালো।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া বলেন হাতেখড়ি ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকে তার ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের নিয়ে বর্ণাংকন প্রতিযোগিতার আয়োজন করছি যাতে করে শিশুদের ভবিষ্যতে মেধা বিকশিত হয়।



