পিরোজপুরে TWP-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও টিউটর মেলা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের জনপ্রিয় ফেসবুক গ্রুপ “টিউশন ওয়ান্টেড ইন পিরোজপুর (TWP)” এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলার দক্ষ টিউটরদের অংশগ্রহণে টিউটর মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মোঃ রানেল হাওলাদার, এবং সঞ্চালনায় ছিলেন মানষ মজুমদার, এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ এর ইংলিশ বিভাগের প্রভাষক হাবিবুল্লাহ ও হাওলাদার।এছাড়াও, জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ ও TWP সদস্যরা বক্তব্য দেন।


২০১৮ সালে মাত্র ৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা TWP গ্রুপটি বর্তমানে ১২,০০০+ সদস্যে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের টিউশনের সুযোগ তৈরি এবং দক্ষ টিউটরদের প্ল্যাটফর্ম দেওয়ার পাশাপাশি, গ্রুপটি স্বেচ্ছায় রক্তদান, গরিব শিক্ষার্থীদের সহায়তা, অসহায় রোগীদের জন্য ফান্ড সংগ্রহ ইত্যাদি মহৎ কাজে নিজেকে জড়িত রেখেছে।

TWP-এর লক্ষ্য শুধু টিউশনের মাধ্যমে শিক্ষা বিস্তারই নয়, বরং শিক্ষিত সমাজ গঠনে ভূমিকা রাখা। গ্রুপের অ্যাডমিন, মডারেটর এবং সদস্যরা জেলাবাসীসহ দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ