নাজিরপুরে খেয়ার মাঝিকে মারধর থানায় অভিযোগ

নাজিরপুর প্রতিনিধি:- পিরোজপুরের নাজিরপুরে এক খেয়ার মাঝিকে মারধরের অভিযোগে নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর ভাই শাহিন শেখ (২৫)তিনি উত্তর চালিতা বাড়ি গ্রামের মোকছেদ শেখের পুত্র।

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২৮ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মালিখালী ইউনিয়নের গোলারহাট খেয়াঘাট এলাকায়। আহত ব্যাক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।


অভিযুক্তরা হলেন ভাইজোড়া গ্রামের মৃত্যু জলিল শেখের ছেলে নেফতার শেখ(৫৫)এবং অন্যরা হলেন , নেফতার শেখের পুত্র সোহেল শেখ(২৭) বরকত শেখ(২৫)ইসমাইল শেখ(২২)

লিখিত অভিযোগে বলা হয়, আমার বড় ভাই বেলাল শেখ তৈয়বের বাজার হইতে গোলার হাট বাজার পর্যন্ত নৌকা যোগে লোকজন পারাপার করেন। অভিযুক্ত নেফতার শেখ কিছু মালামাল সহ তৈয়বের বাজার হইতে গোলার হাট বাজারে নৌকায় যাতায়াতের সময় আমার ভাইকে গোলারহাট খেয়াঘাট থেকে একটু ভিতরে নামাতে বলে।আমার ভাইয়ের শারীরিক অবস্থা ভালো না থাকায় ও হাটের দিন হওয়ায় ভিতরে যেতে পারবেনা বলিয়া জানালে অভিযুক্ত নেফতার শেখ ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করে এবং তার ছেলেদের ফোন করে খেয়াঘাট আসতে বলে।পরবর্তীতে গোলারহাট খেয়াঘাটে পৌঁছালে সকলে মিলে আমার ভাইকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারিতে থাকে। একপর্যায়ে অভিযুক্ত সোহেল শেখ আমার ভাইকে মুখের উপর কিল-ঘুষি মারিয়া সামনের দাঁত ভেঙে ফেলিয়া রক্তাক্ত জখম করে। এবং আমার ভাইয়ের সাথে থাকা কিছু টাকা পয়সা তারা নিয়ে যায়। পরবর্তীতে আমার ভাই অসুস্থ হয়ে পড়লে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদ আল ফরিদ ভুইয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Categories: নাজিরপুর,পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ