
পিরোজপুর প্রতিনিধিঃ ক্যানসারে আক্রান্ত ছেলের চিকিৎসা কীভাবে করাবেন, জানেন না দিনমজুর বাবা মোঃ হাসিব মল্লিক, তার ছেলে , তানভীর আহম্মেদ হৃদয় এস এসসি পরীক্ষার পর পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজে। পাশাপাশি সংসারের সাহায্য করার জন্য নিজেই রিকশা নিয়ে নেমে পড়েন রাস্তায়।
২০২৪ সালের ৬ সেপ্টেম্বর এ মরণব্যাধি রোগের বাসা বাধে তার শরীরে। এর পর থেকে আত্মীয়-স্বজন ও নিজের সম্পদ বিক্রি করেও এত বিশাল ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তার পরিবার। ক্যান্সারে আক্রান্ত হৃদয়ের জন্য এগিয়ে আসা প্রবীণ রাজনীতিবিদ জেলা জজকোর্টের জিপি এডভোকেট সৈয়দ সাব্বির আহম্মেদ, সমাজসেবক ও রাজনীতিবিদ রেজাউল হক রিয়াজ, এডভোকেট সৈয়দ আসিক জানান, হৃদয় ক্যানসারে আক্রন্ত বিষয়টি জানতে পেরে একটা চেকসহ প্রায় ৫০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করা হয়েছে।
পিরোজপুর জেলা জজকোর্টের জিপি এডভোকেট সৈয়দ সাব্বির আহম্মেদ, এই প্রতিবেদককে বলেন হৃদয় এর পিতা হতদরিদ্র, চিকিৎসার খরচ যোগাতে পারে না বিধায় আমরা কয়েকজন মিলে এই রোগকে ভালো করার চেষ্টায় এগিয়ে যাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে মানবিক কাজগুলো করে যাচ্ছি। এবং একটি মানবিক সংগঠনের মাধ্যমে এ কাজ অব্যাহত রাখব।
সমাজসেবক ও রাজনীতিবিদ রেজাউল হক রিয়াজ,বলেন আমারা চাই মহান আল্লাহ্ পাকের ইচ্ছায় হৃদয় সুস্থ হয়ে ছাত্র জীবনে ফিরে যাক। এবং যারা সহৃদয়বান ব্যাক্তি আছেন তাদের কাছে আহবান, আপনারা একটু সাহায্য সহযোগিতা করলে, হৃদয় এ থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ্। হৃদয়কে এর আগেও জেলা প্রসাশকের কাজ থেকে ৩০ হাজার টাকার সাহায্যের ব্যাবস্থা করে দেওয়া হয়েছে।
এই প্রতিবেদককে হৃদয় বলেন প্রথমে News 24, পরে মোহনা টেলিভিশন আমার জন্য যা করেছেন এজন্য আমি আমার পরিবার সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আমি চিকিৎসার করাতে পারছিলাম না সেই অবস্থায় এই চ্যানেল দুটি এগিয়ে এসেছেন ধন্যবাদ চ্যানেল দুইটিকে।



