অহনা কবির জাতীয় পর্যায়ে ইসলামী ফাউন্ডেশন এর কবিতা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে অহনা কবির জাতীয় পর্যায়ে ইসলামী ফাউন্ডেশন এর কবিতা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন। বাংলাদেশ ইসলামিক ফাউণ্ডেশন ঢাকা থেকে জাতীয় পর্যায়ে আবৃত্তি বিষয়ে অংশগ্রহণ করে সারা দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে গতকাল ২৮ ফেব্রুয়ারি ‘ ২০২৫ পিরোজপুরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বরবৃত্ত একাডেমির শিক্ষার্থী অহনা কবির দ্বিতীয় পুরস্কারে ভূষিত হয়েছে এবং রৌপ্য পদক অর্জন করে পিরোজপুর জেলাকে গর্বিত করেছে।

এবং পিরোজপুরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বরবৃত্ত একাডেমি কে আরেকটি সাফল্যের পালক যুক্ত করলেন।


অহনার জন্য অভিনন্দন ও শুভকামনা নিরন্তর।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ