ভান্ডরিয়ায় চেক জালিয়াতি মামলায় তরুণ লীগ সদস্য শামিম আটক

 ভান্ডরিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চেক জালিয়াতি মামলায় অভিযুক্ত আওয়ামী তরুণ লীগ সদস্য মো. শামিম (৪৫) ওরফে রেজাকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল (২২ মার্চ) রাতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পরে ভাণ্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

২৩ মার্চ (রবিবার) সকালে থানার ডিউটি অফিসার সাংবাদিকদের জানান, শামিমকে চেক জালিয়াতি মামলায় পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানী ঢাকা ও অন্যান্য স্থানে জালিয়াতি, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।


বিগত সময়ে তিনি এলাকার সাধারণ মানুষের জমি দখল, চাঁদাবাজি এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে অভিযুক্ত ছিলেন। তার গ্রেফতারের খবরে স্থানীয় জনগণ আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন।


Categories: পিরোজপুর,বরিশাল বিভাগ,ভান্ডারিয়া,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ