গাজায় গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে জামায়াতের বিক্ষোভ, ইজরায়লি পন্য বয়কটের ডাক

পিরোজপুর প্রতিনিধিঃ গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ও গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে পিরোজপুরে বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫ টায় পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে করা হয়।


বিক্ষোভ মিছিলটি শহরের বড় মসজিদ মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের অবকাশ মোড়ে এসে মিছিলটি একটি পথ সমাবেশে রুপ নেয়। ‎মিছিল শেষে সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে এই অত্যাচারী ফিলিস্তিনি বাহিনীকে অনতিবিলম্বে দমন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। শুধু বেদনা সমবেদনা জানিয়ে আমাদের ক্ষান্ত হওয়া যাবেনা। এই ইসরাইল বাহিনী মুসলমানদের চিরশত্রু ইহুদি চক্রান্তকে নস্যাৎ করে দিতে হবে।

‎সমাবেশ শেষে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ পিরোজপুর বাসীর প্রতি ইসরায়লি পণ্য বয়কটের জন্য দাবি করেন।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ