
হুশিয়ার
মো: আবু সুফিয়ান ঈদ
হে পৃথ্বীরাজ,
আজ তোমার দুয়ারে হানিছে আঘাত-সময়ের প্রতিঘাত।
লাশের স্তুপে লাস্যময়ী, গোলা-বারুদ তোমার অলঙ্কার।
হিংসা-প্রতিহিংসায় হুতাশন তুমি, তুমি ধ্বংসের কালো হাত।
অজস্র মায়ের কান্না তুমি, বিধবার হাহাকার।
হে পৃথ্বীরাজ,
কত আর করিবে শোষণের অশাসন,
সময় তোমার ফুরিয়ে এসেছে,
পালটে গিয়েছে পাশার খেল।
হবে নিশ্চয়ই তোমার পতন-
জরাজীর্ণ দেহে শ্বাস উঠেছে।
পরাও যত লোহার শিকল।
হে পৃথ্বীরাজ,
চিনতে কি পরছো আমায়?
আমি সেই বালক – ঘর পলাতক।
তোমার শ্মশানে আগুন জ্বালিয়ে –
বাজিয়েছিল যে ধ্বংসযজ্ঞের কাহণ।
হে পৃথ্বীরাজ,
আমি সেই জমদূত, যার মুখামুখি তুমি করনি।
আমি সেই ঘূর্ণিঝড়, যার মোকাবিলা আজও হয়নি।
আমি সেই মহাপ্লাবন, নূহের জাহাজেও পড়েছিল তার আঁচ।
আমি সেই ভূমিকম্প, লূতের কওম করেছিল তচনচ।
আমার সম্মুখীন তুমি কর না।
দম ফেলার সময় পাবে না।



