মায়ের সাথে অভিমান করে প্রাণ দিল ১২ বছরের পূজা

হাসিবুর রহমান ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে সিগারেট খাওয়ার কারণে মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মহত্যা করেছে পূজা রানী (১২) নামে এক কিশোরী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায়, উপজেলার ফেরিঘাট বহরমপুর আবাসনে এ ঘটনাটি ঘটে।নিহত পূজা রানী সুশান্ত মাতব্বরের মেয়ে।


পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পূজা এক বান্ধবীর সঙ্গে ধূমপান করেছিল। বিষয়টি জানার পর মা তাকে শাসন করেন। এতে অভিমান করে পূজা ঘরের ভেতরের টয়লেটে গিয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


Categories: ঝালকাঠি,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ